শিরোনাম:

ফরিদপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক জুলাই ৩০, ২০২৫


বিশেষ প্রতিবেদক: ফরিদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ফরিদপুর ও রাজবাড়ী জোনের ২৬ জন গ্রাহকদের মধ্যে বীমা দাবী বাবদ ৫২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
ফরিদপুর এরিয়া ইনচার্জ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার,   ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জোনের জোন প্রধান লতিফুর রহমান ও রাজবাড়ী জোনের জোন প্রধান মিজানুর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।   
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, দাবী পরিশোধের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে।  
পরে তিনি কর্মীদের প্রতি সফলতা অর্জনে সততা, নিষ্ঠা ও ধৈর্যের সাথে কাজ করার আহবান জানান।