শিরোনাম:

ন্যাশনাল লাইফের ৩৭ তম এজিএমঃ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত 

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ০৬, ২০২২


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫সেপ্টেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে এ এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। 

এজিএমে পরিচালকদের মধ্যে অংশ নেন মতিউর রহমান, মোঃ শহীদুল ইসলাম চৌধুরী, এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, নাঈমুর রহমান, কে আই হোসেন, মোহাম্মদ হারুন পাটোয়ারী, দাস দেব প্রসাদ, উদ্যোক্তা শেয়ার হোল্ডার শফিকুর রহমান টিটু ও মোঃ ইমরুল আলম, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, এডিশনাল এমডি মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান প্রমুখ।

কোম্পানীর বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এতে সংযুক্ত হন। সংযুক্ত শেয়ার হোল্ডারগণ তাদের বক্তব্যে কোম্পানীর বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।পরে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে ২০২১ সালের ব্যালেন্সসীট ও বোর্ড ঘোষিত প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৫শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। চেয়ারম্যান মোরশেদ আলম এমপি তার বক্তব্যে সংযুক্ত শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানীর অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।