শিরোনাম:

‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ০৭, ২০২১


‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে ২৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ ব্যাংক

পদের নামঃ সহকারী পরিচালক (পরিসংখ্যান)
পদসংখ্যাঃ ২৬ জন
শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতি/পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যানে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
বেতনঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা

চাকরির ধরনঃ ফুল টাইম
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ
কর্মস্থলঃ যে কোনো স্থান

বয়সঃ ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়মঃ আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আগে যারা আবেদন করেছেন; তাদের আবেদন করার প্রয়োজন নেই।