শিরোনাম:

৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২২


নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। কর্পোরেট সুশাসন, ব্যবসায়ীক অগ্রগতি ও সাফল্যের জন্য ন্যাশনাল লাইফকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ১৭ ডিসেম্বর হোটেল সোনারগাঁও এ আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

 অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত আরো ছিলেন ব্যাংক বীমাসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্ণদাররা।