শিরোনাম:

সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিলো ন্যাশনাল লাইফ

বিশেষ প্রতিবেদক আগস্ট ১১, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন কোমলমতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়কের ট্রাফিক কন্ট্রোল হচ্ছে তাদের মাধ্যমে । ১১ আগস্ট বৃষ্টির মধ্যেই অন্যান্য দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করেন শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা সাহাযার্থে এগিয়ে আসে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ  ইনস্যুরেন্স। কোম্পানীর পক্ষ থেকে ফার্মগেইট, বিজয়স্মরণী  ও কাওরান বাজার সার্ক  ফোয়ারায় দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে ছাতা তুলে দেয়া হয়। 
কোম্পানীর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ অন্য কর্মকর্তারা ছাতা বিতরণ কাজে অংশ নেন।