শিরোনাম:

স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ বিওতে পা

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৬, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানী ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৬ আগস্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে নগদ ২.৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ছিল ২.৫ শতাংশ।

শেয়ারবাজারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২০০৩ সালে তালিকাভুক্ত হয়েছে।