শিরোনাম:

সেন্ট্রাল ইনস্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর

অর্থ ভিশন সেপ্টেম্বর ১৪, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী বীমা খাতের কোম্পানী সেন্ট্রাল ইনস্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তা আলহাজ্ব মোঃ শাহজাহানের ৯ লাখ ৮৯ হাজার ২০৮টি শেয়ার উপহার হিসেবে তার ছেলে সারোয়ার জাহানকে মালিকানা হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করেছেন তিনি। এর আগে ২ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।