শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: সিলেটে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবী পরিশোধ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই সিলেটের জিন্দাবাজার অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মফিজুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিন্দাবাজার জোনের সহকারী ভাইস প্রেসিডেন্ট এ.এস. এম সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, বীমা হলো সর্ব যুগের সর্ব উৎকৃষ্ট সেবামূলক পেশা। বীমার মাধ্যমে কর্মীরা যেমন অর্থনৈতিকভাবে স্বাভলস্বী হয়, তেমনি বীমার অর্জিত প্রিমিয়াম দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। তিনি আরো বলেন সফলতা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও ধৈর্যের পাশপাশি কর্মীদের প্রতি ভালোবাসা থাকতে হবে। কর্মীদের যতই উৎফুল্ল রাখা যাবে, ততই এগিয়ে যাওয়ার পথ প্রশস্থ হবে। পরে তিনি গ্রাহকদের মাঝে ৩ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবীর চেক বিতরণ করেন এবং সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।