শিরোনাম:
আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড। কোম্পানীর মোট ৭২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানী মোট ২ কোটি ৯০ লাখ ২৮৫টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানীর ১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৫৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ১৯ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানীর ২৯ কোটি ১৩ লাখ ৯১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানীগুলো হচ্ছে- বেক্সিমকো, আইপিডিসি, লাফার্জ হোলসিম, সাইফ পাওয়ারটেক, ডিবিএইচ, ইসলামিক ফিন্যান্স ও পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড।