শিরোনাম:

যমুনা ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ১২, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী ব্যাংক খাতের কোম্পানী যমুনা ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক বেলাল হোসেন শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তা পরিচালক বেলাল হোসেন কোম্পানীর ২ লাখ ৫০ হাজার শেয়ার বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেট থেকে ক্রয় করেছেন। এর আগে ১ সেপ্টেম্বর উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।