শিরোনাম:

মৌলভীবাজারে ন্যাশনাল লাইফের বীমা দাবীর চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক আগস্ট ২৬, ২০২৫


বিশেষ প্রতিবেদক: দেশের শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গে বীমা দাবীর চেক প্রদান, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে। ২৪ আগস্ট ২০২৫ কোম্পানীর মৌলভীবাজার এরিয়ার শ্রীমঙ্গল জোনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে এ চেক হস্তান্তর করেন।
কোম্পানীর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও মনিটরিং অফিসার মোঃ আন্নাছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, ইসলামী তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজার এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবী পরিশোধ করেন। তাই ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। সভায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। 
পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।