শিরোনাম:

বীমা পরিবারের ৫১ শিক্ষার্থী পেল বিআইএ ফাউন্ডেশনের মেধা বৃত্তি 

বীমা প্রতিবেদক মার্চ ০৫, ২০২৪


বীমা প্রতিবেদক: বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন প্রতিষ্ঠানটির ফাউন্ডেশন থেকে শিক্ষা উন্নয়নে বীমা পরিবারের ৫১ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে। ৪ মার্চ বিকেলে মতিঝিলের চেম্বার বিল্ডিংস্থ মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ডইন্ডাস্ট্রির হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। 

বৃত্তিপ্রাপ্ত ৫১ শিক্ষার্থী বীমা শিল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান। তারা কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে অধ্যয়নরত। বিআইএ ফাউন্ডেশনের এবারের মেধা বৃত্তি প্রদান দ্বিতীয়বারের মতো আয়োজন। প্রথমবার ২০১৯ সালে বৃত্তি প্রদান করা হয়। করোনার কারনে মাঝে এ কার্যক্রম বন্ধ ছিলো।   
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তরা ছাড়াও বিভিন্ন বীমা কোম্পানীর চেয়ারম্যান, মুখ্য নির্বাহী ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি প্রদান বীমা শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সহায়ক ও ব্যতিক্রমধর্মী কার্যক্রম। বীমা পরিবারের সদস্যরা এ বৃত্তি প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। এতে বীমা পরিবারের মেধাবী সন্তানরা ভবিষ্যতে বীমা শিল্পে নিজেদের সম্পৃক্তকরণে উৎসাহ বোধ করবে।