শিরোনাম:

বীমা দিবসে জাতীয় পুরস্কার লাভ করলো ন্যাশনাল লাইফ

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৩


সর্বোচ্চ দাবী পরিশোধের মাধ্যমে বীমা শিল্পের উন্নয়নে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী রাষ্ট্রীয় পুরস্কার তথা জাতীয় সম্মাননা লাভ করেছে। ১ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপির হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন।  এছাড়া অনুষ্ঠানে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের র্ঊধ্বতন র্কমর্কতা এবং বাংলাদশেরে ইন্স্যুরন্সে খাতরে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


১৯৮৫ সালে বেসরকারী খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম ও  শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী দাবী পরিশোধে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২১ সালে কোম্পানীটি ৮৮২ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করে এবং প্রিমিয়াম সংগ্রহ করে ১৪২২ কোটি টাকা।