শিরোনাম:

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

অর্থ ভিশন সেপ্টেম্বর ১৩, ২০২১


নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী ব্যাংক খাতের কোম্পানী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানী নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।