শিরোনাম:

বিনিয়োগকারীদের বোনাস লভ্যাংশ পাঠিয়েছে পাইওনিয়ার ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট সেপ্টেম্বর ০৯, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পাইওনিয়ার ইনস্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানীর বোনাস শেয়ার বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাইওনিয়ার ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানীর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।