শিরোনাম:
বিশেষ প্রতিবেদক: তরুণ ব্যবসায়ী, জনশক্তি রপ্তানিতে সুপরিচিত ব্যক্তিত্ব রোটারিয়ান জাহাঙ্গীর আলম রাজ জনশক্তি রপ্তানীকারকদের জাতীয় সংগঠন বায়রার নির্বাচন ২০২৪ -এ প্রার্থী হয়েছেন। ৯ নভেম্বর তিনি বায়রার নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
তিনি স্বনামধন্য জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দি ফাতিহা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।
জনাব রাজ ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলার নবাবপুর ইউনিয়নের কৃতি সন্তান।
ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। জনাব রাজ রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সেক্রেটারী, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও সোনাগাজী সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক।
তিনি জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী।
এজন্য বায়রার উন্নয়নে কাজ করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।