শিরোনাম:
বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত বীমা মেলা ২০২২ এ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী 'সেরা স্টল' হিসেবে লাইফ বীমায় প্রথম স্থান লাভ করে। ২৫ নভেম্বর মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের যৌথ উদ্যোগে ২৪ ও ২৫ নভেম্বর বরিশালে বিভাগীয় পর্যায়ে বীমা মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের সকল লাইফ ও নন- লাইফ বীমা কোম্পানীগুলো অংশ নেন। মেলার পলিসি বিপণন, বীমা দাবী পরিশোধসহ উল্লেখযোগ্য ভূমিকার জন্য লাইফ বীমা কোম্পানীগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রথম স্থান লাভ করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।