শিরোনাম:
চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানীর মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি হিসাব বছরের জানুয়ারী থেকে জুন, ২১ পর্যন্ত ছয় মাসে কোম্পানী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৫২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানীর মুনাফা বেড়েছে ০.১১ টাকা বা ২১ শতাংশ ।
শুধু দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন, ২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানীর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.১৬ টাকা। আলোচ্য সময়ে কোম্পানীর মুনাফা বেড়েছে ০.০২ টাকা।
গত ৩০ জুন কোম্পানীর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৬৪ টাকা।