শিরোনাম:

প্রথম প্রান্তিকে ন্যাশনাল লাইফের ৫২৪ কোটি টাকা দাবী পরিশোধ

নিজস্ব প্রতিবেদক মে ০৩, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জানুয়ারী থেকে মার্চ প্রথম প্রান্তিকে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ৫২৪ কোটি টাকা গ্রাহকের বীমা দাবী পরিশোধ করেছে।
কোম্পানীর জনসংযোগ বিভাগ ইনস্যুরেন্স নিউজ বাংলাকে এ  তথ্য জানিয়েছে।

 জানাযায়, গ্রাহকদের দাবী নিষ্পত্তিতে ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এই অর্থ পরিশোধ করা হয়েছে। এতে পলিসি হোল্ডারদের আস্থা আরও জোরদার হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, গ্রাহকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। সময়মতো দাবী পরিশোধের মাধ্যমে আমরা সেই আস্থা ধরে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দাবী নিষ্পত্তির এই ধারা অব্যাহত থাকবে।

 ন্যাশনাল লাইফের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৮৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে কোম্পানীটি ৭৫ লাখের বেশি বীমা পলিসি বিক্রি করেছে। এই সময়ে মোট প্রিমিয়াম আয় করেছে ২১ হাজার ৩২০ কোটি টাকা।

একই সময়ে কোম্পানীর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৮ কোটি টাকা। বিনিয়োগ রয়েছে ৬ হাজার ২৪১ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৫১ কোটি টাকা।

এ ছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত মোট ১২ হাজার ২২০ কোটি টাকা দাবী পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ।