শিরোনাম:

পর্ষদ সভার তারিখ ঘোষণা ইউনিয়ন ক্যাপিটালের

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৬, ২০২১


ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৩১ আগস্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ইউনিয়ন ক্যাপিটাল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানী।

সভায় কোম্পানীর ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী।

আগের প্রান্তিকে কোম্পানী শেয়ার প্রতি লোকসান করেছিল ৫৯ পয়সা।