শিরোনাম:

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কন্টিনেন্টাল ইনস্যুরেন্স

নিজস্ব রিপোর্ট অক্টোবর ১৩, ২০২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানীর ৩০ জুন ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানী।

আগের প্রান্তিকে কোম্পানী শেয়ার প্রতি আয় করেছিল ৭০ পয়সা।