শিরোনাম:
সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২৯ বীমাকর্মীকে বিশেষ পুরস্কার প্রদান করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। গত ১১ জানুয়ারী নরসিংদীর ড্রিমহলিডে পার্কে অনুষ্ঠিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়নসভায় কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ২০২২ সালের অর্জিত প্রিমিয়ামের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ এরিয়া প্রধান, শ্রেষ্ঠ মনিটরিং কর্মকর্তা, শ্রেষ্ঠ জোন প্রধান ও শ্রেষ্ঠ সহকারী জোন প্রধান হিসেবে ২৯ কর্মকর্তার হাতে এ বিশেষ পুরস্কার তুলে দেন।
কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ক্রমানুসারে আন্তর্জাতিক মুদ্রা ইউ এস ডলারের প্রতীকী চেক প্রদান করা হয়। পরবর্তীতে প্রতীকী চেকে উল্লেখিত অংকের সমপরিমাণ টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলমএমপি বলেন বাংলাদেশের অর্থনীতিতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। প্রতিবছর সরকারকে বিপুল রাজস্ব প্রদান করায় এজন্য জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল লাইফকে দেশের শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা প্রদান করে।
পরে তিনি বীমা দাবীর ৬০ কোটি টাকার চেক হস্থান্তর করেন। অনুষ্ঠানে ঢাকাবি ভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার ১০ হাজার কর্মকর্তা ও বীমা কর্মী উপস্থিত ছিলেন।