শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা দিবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। গত ১০ নভেম্বর এ লক্ষে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের এজিএম অচিন্ত কুমার নাগ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।