শিরোনাম:

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৮ কোটি ৪০ লাখ টাকার বীমা দাবী প্রদান  

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২২


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সিলেটে ৮ কোটি ৪০ লাখ টাকার বীমা দাবী প্রদান করেছে। গত ২২ অক্টোবর সিলেটের জিন্দাবাজার অফিসে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক বিতরণ করেন। সিলেট এরিয়া অফিসে আয়োজিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এরিয়া প্রধান জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া ও মৌলভী বাজার এরিয়া প্রধান মোঃ মফিজুল ইসলাম। এতে সিলেটের বিভিন্ন জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৪ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবী পরিশোধের বিষয়ে অত্যন্ত সচেতন। যথাসময়ে দাবী পরিশোধ করা হয় বিধায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবীর চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের ব্যবসা বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।