শিরোনাম:
এনআরবি ব্যাংক ইসলামী ক্রেডিট কার্ড গ্রাহকদের সুরক্ষার্থে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে বীমা চুক্তি করেছে। ৮ মে ২০২৩ কাওরান বাজারস্থ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও এনআরবি ব্যাংকের ডিএমডি শাহিন হাওলাদার স্বাক্ষর করেন।
এসময় ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম এমপি, পরিচালক কাজী মাহমুদা জামান, পরিচালক এয়ার কমোডর (অবঃ) মোঃ আবু বকর এফসিএ, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ, ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, গ্রুপ বীমা প্রধান এসভিপি কাজী মোহাম্মদ মহসীন এবং এনআরবি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান খাজা ওয়াসী উল্লাহ উপস্থিত ছিলেন।
সম্পাদিত চুক্তির ফলে এনআরবি ব্যাংকের ইসালামী কার্ডধারী গ্রাহকরা সুরক্ষিত থাকবে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী থেকে বীমা সুবিধা পাবে।