শিরোনাম:

ন্যাশনাল লাইফের ১৫ কোটি ৬৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

বিশেষ প্রতিবেদক ডিসেম্বর ২৯, ২০২৪


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১৫ কোটি ৬৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে।
২৪ ডিসেম্বর নরসিংদীর ড্রীম পার্কে আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বৃহত্তর ঢাকা, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীর প্রায় ৮ হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ সবসময় গ্রাহকের দাবী পরিশোধকে গুরুত্ব দিয়ে আসছে। ফলে দেশব্যাপী ন্যাশনাল লাইফ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। গ্রাহকের আস্থা অর্জন করে ন্যাশনাল লাইফ দীর্ঘ ৪০ বছর ধরে সুনাম ও সাফল্যের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।
কোম্পানীর জনবীমা উন্নয়ন প্রধান ডিএমডি মোঃ আবুল কাসেম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশীদ আলম পাটোয়ারী ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা নরসিংদী এরিয়ার সফল নারী উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।