শিরোনাম:

ন্যাশনাল লাইফের স্বীকৃতি উৎসবে স্থানীয় সরকার মন্ত্রীকে ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৩


দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমা দাবী পরিশোধে বিশেষ অবদানের জন্য ১ মার্চ বীমা দিবসে জাতীয় সম্মাননা ও এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩সহ আরো কয়েকটি অ্যাওয়ার্ড  অর্জন করে।

উক্ত অর্জন নিয়ে ২১ মার্চ বেইলী রোড়স্থ অফিসার্স ক্লাবে সাফল্যের জাতীয় স্বীকৃতি উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। কোম্পানীর পরিচালকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।