শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: যশোর সেনানিবাসে ফার্স্ট ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর সেনানিবাসের জিওসি ও যশোর গলফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ ও ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
১৩ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে যশোর, ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১০৩ জন গলফার অংশ নেন। এতে গলফার মো. নুর-ই-আলম সিনিয়র উইনার, মিসেস ফারজানা ইসলাম লেডি উইনার, আব্দেল মুঈদ বিন ফিদা সিফাত জুনিয়র উইনার ও আলী ফারজাদ ইসলাম লাজিম সাব জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে যশোর সেনানিবাসের উর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ ও ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত সেনা কর্মকর্তাবৃন্দ, ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, এইচআরডি প্রধান মোঃ এনামুল হক, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যশোর ক্যান্টনমেন্টর জিওসি মেজর জেনারেল মো. মাহবুবুর রশীদ ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিনের হাতে বিশেষ সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন।