শিরোনাম:

ন্যাশনাল লাইফের ভাইস চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

অর্থ ভিশন নভেম্বর ২৬, ২০২৪


সংবাদ বিজ্ঞপ্তি: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ২৫ নভেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের নেতৃত্বে উর্ধ্বতন নির্বাহীবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। এ সময় ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, কোম্পানী সচিব মোঃ আবদুল ওহাব মিয়ান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। আলহাজ্ব মুহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী কোম্পানীর অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি ইতিপূর্বে তিনি কোম্পানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।