শিরোনাম:

ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনায় উনয়ন কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

অর্থ ভিশন ফেব্রুয়ারী ১২, ২০২৪


দেশব্যাপী কর্মরত মাঠ পর্যায়ের উনয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। গত ৯ ফেব্রুয়ারী কোম্পানীর প্রধান কার্যালয়ের হল রুমে পাঁচ দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে পলিসি বিপণণের কৌশল নিয়ে উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার। ১১ ফেব্রুয়ারী কর্মশালার তৃতীয় দিনের শেষ সেশনে মঞ্চে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ট্রেইনার চন্দ্রানী সরকার, দৈনিক ব্যাংক, বীমা ও অর্থনীতির প্রধান সম্পাদক  মোহাম্মদ মুনীরুজ্জামান বাচ্চু, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কোষাধ্যক্ষ ও দৈনিক জনকন্ঠের বিজনেস এডিটর রহিম শেখ, ভারতীয় প্রশিক্ষক রাকেশ আগরওয়াল এবং এনএলআই'র বৃহত্তর ঢাকা এরিয়ার উন্নয়ন প্রধান বাহার উদ্দিন মজুমদার।
উল্লেখ্য যে, আগামী ১৩ ফেব্রুয়ারী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।