শিরোনাম:
তৃতীয়বার নোয়াখালী-২ আসনের সংসদসদস্য নির্বাচিত হওয়ায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলমকে সংবর্ধনা জ্ঞাপন করেছে পরিচালনা পর্ষদ। ১৯ ফেব্রুয়ারী কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৭৮তম সভায় তাকে এ সংবর্ধনা জানানো হয়।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালক মতিউর রহমান, পরিচালক ফারজানা রহমান, পরিচালক এয়ার কমোডর আবু বকর এফসিএ, পরিচালক দাস দেব প্রসাদ, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান।
এছাড়া বোর্ড সভায় ভার্চুয়ালী সংযুক্ত অন্যান্য পরিচালকবৃন্দ অভিনন্দন জানান।
এ সময় মোরশেদ আলম বলেন সকলের সার্বিক সহযোগিতায় কোম্পানীর অগ্রগতি ও উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিজেকে নিয়োজিত রাখবেন এবং মেধা ও শ্রম দিয়ে কোম্পানীকে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।