শিরোনাম:
দেশের শীর্ষতম বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীতে রয়েছে একাধিক বীমা পণ্য। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে পরিবর্তিত ও পরিবর্ধিত কোম্পানীর এ সব পলিসি দেশব্যাপী বিপণন হয়ে আসছে। প্রতিটি পলিসিতে রয়েছে সর্বাধিক বোনাস। ফলে গ্রাহক সহজেই আকৃষ্ট হচ্ছে এবং আগ্রহের সাথে পলিসি গ্রহণ করছে।
কোম্পানীর তথ্য অনুযায়ী, ন্যাশনাল লাইফের ৫ ধরনের বীমা পণ্য রয়েছে। এগুলো হলো- একক বীমা, ইসলামী তাকাফুল, জনবীমা, ন্যাশনাল পেনশন ডিপোজিট ইনস্যুরেন্স (এনপিডিআই) এবং গ্রুপ বীমা।
এসব পণ্যকে আবার গ্রাহকের চাহিদা ও প্রয়োজন অনুসারে ডিজাইন করে আলাদা কয়েকটি ক্যাটাগরিতে বিপণন করা হয়। এগুলোর অন্যতম হলো- প্রত্যাশিত মেয়াদী বীমা, এক কিস্তি বীমা, দ্বি-কিস্তি বীমা, তিন কিস্তি বীমা, শিশু সুরক্ষা বীমা, ৫ কিস্তি বীমা, দ্বিগুন সুরক্ষা বীমা, শিশু শিক্ষা বীমা, পেনশন বীমা, সিঙ্গেল প্রিমিয়াম বীমা, অ্যাস্যুরেন্স কাম পেনশন বীমা, হজ্ব বীমা, দেনমোহর বীমা, স্বল্প সঞ্চয় বীমা, মাসিক সঞ্চয় বীমা, হসপিটালাইজেশন বীমা, গ্রুপ টার্ম ইনস্যুরেন্স, গ্রুপ সমৃদ্ধ বীমা, গ্রুপ ইকোনমি ইনস্যুরেন্স, গ্রুপ পেনশন ইনস্যুরেন্সসহ অন্যান্য।
কোম্পানী সংশ্লিষ্টরা জানিয়েছেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুমোদিত এসব পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছেন কোম্পানীর উন্নয়ন কর্মকর্তারা।
বৈচিত্র্যময় বীমা পণ্য বিপণন ও গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে ন্যাশনাল লাইফ ইতোমধ্যে দেশ বিদেশের বিভিন্ন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাধিক পুরস্কার অর্জন করেছেন।
এরমধ্যে সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ রাষ্ট্রীয় স্বীকৃতি তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০২৩ ও ২০২৪ সালে পর পর দু’বার জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ দেশ ও বিদেশের অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করে।
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানী ন্যাশনাল লাইফ ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।