শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন ন্যাশনাল লাইফের গ্রাহকরা চা পান করতে করতে বীমা দাবীর টাকা পেয়ে যান। গ্রাহকদের দাবী পরিশোধের জন্য আমরা পর্যাপ্ত অর্থ সঞ্চয়ে রয়েছে। যার ফলশ্রুতিতে সরকার সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য আমাদের পর পর দু’বার জাতীয় পুরস্কার প্রদান করে। গত ৪ নভেম্বর কোম্পানীর প্রধান কার্যালয়ের দাপ্তরিক কর্মকর্তাদের অংশ গ্রহনে আয়োজিত মোটিভেশনাল সভায় বক্তব্যে মোঃ কাজিম উদ্দিন এসব বলেন।
তিনি বলেন, ২০২৩ সালে আমরা এক হাজার ১০৮ কোটি টাকার বেশি বীমা দাবি পরিশোধ করেছি। কোন গ্রাহকই বলতে পারবে না ন্যাশনাল লাইফের টাকা পেতে দেরি হয়। গ্রাহকরা মেয়াদ উত্তীর্ণের চেক লভ্যাংশসহ অথবা সারভাইভাল বেনিফিটের চেক চা পান করতে করতে পেয়ে যাচ্ছেন। আমার কর্মীরা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে গ্রাহকের হাতে চেক তুলে দিচ্ছেন।
জনাব কাজিম উদ্দিন আরো বলেন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬৪ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। আমাদের লাইফ ফান্ড এখন ৫ হাজার ৫১৯ কোটি টাকা। সম্পদ রয়েছে ৬ হাজার ২৭৯ কোটি টাকা।
তিনি বলেন, দ্রুত বীমা দাবি পরিশোধ, সর্বোচ্চ গ্রাহকসেবা প্রদান, উন্নত বীমা পরিকল্প, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ আর্থিক সুবিধা দিয়ে ইতিমধ্যে আমরা মানুষের আস্থা ও সুনাম অর্জন করতে পেরেছি। আমি মনে করি, বীমা সুনামই সবচেয়ে বড় সম্পদ।