শিরোনাম:
শ্রেষ্ঠ জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ড-২০২২’ লাভ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও মো. কাজিম উদ্দিনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য দলিল উদ্দিন। সভাপতিত্ব করেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।
অ্যাওয়ার্ড অর্জন শেষে অনুভূতি ব্যক্ত করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন বলেন, এ অর্জন আমাদের আরো অনুপ্রাণিত করবে, এতে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল।