শিরোনাম:

নৌকা ভ্রমণের নামে অশ্লীলতা

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৬, ২০২১


নদী পাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা ভ্রমণে ও পিকনিকের নামে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে ৪-৫ জন অশ্লীল পোশাক পরা মেয়ে নিয়ে ফুর্তি করে। প্রতিদিন ২০ থেকে ৩০টি ট্রলারে উচ্চশব্দে গান বাজানো ও আতসবাজি ফুটিয়ে নষ্ট করছে নদী এলাকার পরিবেশ।

কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার বাসিন্দা সোহরাব উদ্দিন বলেন, ‘নৌকা ভ্রমণ বা পিকনিক বিনোদনের অংশ। তবে এখন পিকনিকের নামে যেসব অসামাজিক কার্যকলাপ দেখছি তা আমাদের সমাজের নতুন প্রজন্মের ক্ষতি হচ্ছে। প্রশাসন কঠোর পদক্ষেপ নিলে এসব থামবে।’

কড্ডা এলাকার আবুল হাসান বলেন, ‘সকাল ১০টা থেকে সন্ধ‌্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে উঠতি বয়সের ছেলেরা আসে। তারা উচ্চশব্দে গান বাজায়। মেয়ে নিয়ে নাচানাচি করে। এছাড়াও নৌকার মধ্যে চলে মাদক বেচাকেনা। এসব বন্ধ করা এখন সময়ের দাবি।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। কয়েকবার অভিযানও চালানো হয়েছে। অশ্লীল নৃত্যের আয়োজন করা হলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’