শিরোনাম:
নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে নেতৃত্বের শ্রেষ্ঠত্ব’ ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন পরিকল্পনা মন্ত্রী হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ।
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2022" অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা কোম্পনী ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। প্রধান নির্বাহী কর্মকর্তার এ অর্জনে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
বিভিন্ন খাতে অবদানের জন্য ২২ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। আরো উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি।