শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমা গ্রাহকদের পলিসির প্রিমিয়াম আরও সহজ পদ্ধতিতে জমা দেয়ার জন্য মোবাইল ব্যাংকিং নগদের সাথে চুক্তি করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠানটি।
৮ সেপ্টেম্বর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, এইচ আর প্রধান মোঃ এনামুল হক, আইটি প্রধান এম এম ময়েজ উদ্দিন ও নগদের পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বায়েজিদ, কি একাউন্ট ম্যানেজার তাপস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এখন থেকে ন্যাশনাল লাইফের বীমা গ্রাহকরা নগদ অ্যাপস ব্যবহার করে নির্ধারিত সময়ে বীমা পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবে ঘরে বসেই।