শিরোনাম:

দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এনআরবি ইসলামিক লাইফ

অর্থভিশন ডেস্ক মে ২০, ২০২৪


এনআরবি ইসলামিক লাইফ  ইনস্যুরেন্স লিমিটেড সফলভাবে এগিয়ে যাচ্ছে। জীবন বীমা প্রতিষ্ঠানটি মাত্র তিন বছরে বীমা সেবার মাধ্যমে গ্রাহদের আস্থা, বিশ্বাস এবং নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে। এ সফলতায় কোম্পানীটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: শাহ জামাল হাওলাদারের দক্ষ নেতৃত্বের ভূমিকা অন্যতম।
৩ বছরের মধ্যে কোম্পানীটি গ্রাহক সেবায় করেছে সম্পূর্ণ ডিজিটালাইজেশন ব্যবস্থা, যা বর্তমান সময়ে সব চেয়ে স্মার্ট বিজনেস পলিসি হিসেবে সুপরিচিত।
বীমা কোম্পানীটি ২০২১ সালে প্রিমিয়াম ছিল ৫ কোটি ৫৬ লাখ টাকা। ২০২২ সালে ছিল ২৯ কোটি ৭০ লাখ টাকা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ২০২২ সালের হিসেবে ৩৫ টি জীবন বীমা কোম্পানীর মধ্যে মোট ব্যবসায় ২০ তম স্থান এবং ২০২৩ সালে মোট ব্যবসায় ২২তম স্থান দখল করেছে। যা তিন বছর বয়সের বীমা কোম্পানী হিসেবে দারুন সফলতা বলে বিবেচিত হয়। এছাড়াও ২০২৪ সালে মোট ব্যবসায় কোম্পানীটি এপ্রিল পর্যন্ত ৮ কোটি ৯৩ লাখ টাকার ব্যবসা করেছে।
বীমা কোম্পানিটি দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা সম্প্রসারণের জন্য এপ্রিল-২০২৪ পর্যন্ত ৮৫ টি ব্রাঞ্চ অফিস করেছে। যা কোম্পানীর ব্যবসার অগ্রগতিতে দারুণ ভুমিকা রাখছে।
২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এনআরবি ইসলামিক লাইফের মোট গ্রাহক সংখ্যা ২৭ হাজার ৩৮৭ জন। মোট সম্পদ ৪৪ কোটি ১৫ লাখ ৪২ হাজার ১৪৬ টাকা। লাইফ ফান্ড রয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫২৮ টাকা। কোম্পানীর মোট বিনিয়োগ রয়েছে ১৬ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৪৩৬ টাকা। এখন পর্যন্ত দাবি পরিশোধ হয়েছে ১ কোটি ৬৬ লাখ টাকা।
এনআরবি ইসলামিক লাইফের অনুমোদিত মূলধন হল ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা।
এনআরবি ইসলামিক লাইফের ৩ বছরের পথ চলায় অর্জনের মধ্যে অন্যতম হলো- দেশীয় সকল জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদনের ১ম, ২য় ও ৩য় বছরে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জন। বীমা দাবি উত্থাপনের ২৪ ঘন্টা থেকে ৭ দিনের মধ্যে শতভাগ দাবি পরিশোধ। ওভারসিজ ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান।
কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহ জামাল হাওলাদার বলেন, বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র নিয়ম অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যাশা ভালো সার্ভিসের মাধ্যমে গ্রাহক সেবা দেওয়া। বিগত দিনে আমরা যেভাবে কাস্টমারদের আস্তা অর্জন করতে পেরেছি আগামীতে সেটা ধরে রাখতে কাজ করবো।
বিগত তিন বছরে ৭ দিনে বিমা দাবি পরিশোধে আমরা বদ্ধ পরিকর ছিলাম। সামনেও আমরা এই ধারা অব্যাহত রাখবো। কোম্পানির সিইও হিসেবে চেষ্টা করছি সঠিকভাবে আস্থা এবং বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করার। আগামীতেও এনআরবি ইসলামিক লাইফ ইন্সুইরেন্স সুনামের সঙ্গে ব্যবসা করে যাবে বলে বিশ্বাস করি, সিইও শাহ জামাল জানান।