শিরোনাম:

দাম বাড়ার শীর্ষে আইসিবি, কমার শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

নিজস্ব রিপোর্ট আগস্ট ২৬, ২০২১


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৬ আগস্ট) লেনদেনে অংশ নেওয়া কোম্পানীগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের দাম সবচেয়ে বেমি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানীর শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার (২৫ আগস্ট) আইসিবির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৩.৩০ টাকায়। বৃহস্পতিবার কোম্পানীর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫.৬০ টাকায়। ফলে কোম্পানীর শেয়ার দর ১২.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানীগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ৯.২০ শতাংশ, আজিজ পাইপসের ৮.৯৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৮.৭৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭.২১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.০১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৩৮ শতাংশ ইউনিট দর বেড়েছে।

দাম কমার শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
বৃহস্পতিবার লেনদেনে অংশ নেওয়া কোম্পানীগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি বমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানীর শেয়ার ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসই সূত্র জানায়, বুধবার (২৫ আগস্ট) ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯.৫০ টাকায়।  বৃহস্পতিবার কোম্পানীর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮.৮০ টাকায়। ফলে কোম্পানীর শেয়ার দর ০.৭০ টাকা বা ৭.৩৬ শতাংশ কমেছে।

ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানীগুলোর মধ্যে- কাট্টালি টেক্সটাইলের ৬.৯১ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫.১০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৪.৫৪ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৩.৯০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৮৭ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।