শিরোনাম:

ডিসিএটেক লিমিটেডের নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক জুলাই ০২, ২০২৫


নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টস শিল্পের উৎপাদন সহায়ক পণ্য চাইনিজ ফেদার ব্রান্ডের ডিজিটাল প্রিন্টিং মেশিনারীজ ও কাঁচামালের স্থানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান ডিসিএটেক লিঃ এর নতুন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রাজধানীর এ্যালিফেন্ট রোডের স্টার প্যালেস ভবনে এর উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন চাইনিজ ফেদার ব্রান্ডের উৎপাদনকারী প্রতিষ্ঠান জেংজু নিউ সেঞ্চুরী ডিজিটাল কোম্পানী লিমিটেডের স্বত্বাধিকারী জিন লিপেনজ কিং ও বিজিএমইএ এর সাবেক পরিচালক উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপি।
অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত অডিটর জেনারেল মোঃ মাহবুবুল হক মিল্লাত, এলজিইডি’র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আমিনুর রশীদ চৌধুরী মাসুদ, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল হক আপেল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল করিম দুলাল, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী এডভোকেট শাহানা আক্তার সানু, বিশিষ্ট শিল্পপতি রেজাউল বিল্লাহ শিমুল, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট সালাহ উদ্দিন শিমুল, ইংরেজি দৈনিক দি ইকোনমিক এক্সপ্রেস সম্পাদক আমির হোসের জনি, জনশক্তি রপ্তানীকারক জাহাঙ্গীর আলম রাজ,  এলিফ্যান্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মালিক সমিতির সদস্য সচিব জনাব নজরুল ইসলাম হাজারী ও সোনাগাজী সমিতি ঢাকার নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ডিসিএটেক লিমিটেডের স্বত্বাধিকারী মোঃ মোশাররফ হোসেনকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সমাপনী পর্বে মোঃ মোশাররফ হোসেন অনুষ্ঠানে আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।