শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী টাঙ্গাইলে ৩১ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ২ জানুয়ারী টাঙ্গাইল প্রেস ক্লাবে আয়োজিত বীমা দাবীর চেক পরিশোধ ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্থান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন।
কোম্পানীর টাঙ্গাইল মডেল এরিয়া প্রধান ডিভিপি নিখিল চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, বৃহত্তর ঢাকা এরিয়া প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ বাহার উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় তাকাফুল সমন্বয়কারী ভাইস প্রেসিডেন্ট জি এম হেলাল উদ্দিন। এতে স্থানীয় উন্নয়ন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল মডেল এরিয়ার ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবী পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করে থাকে। মহামারী করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবীর চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পেয়েছে, ফলে ন্যাশনাল লাইফের ভালো হচ্ছে। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।