শিরোনাম:
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমা দাবী পরিশোধে বিশেষ অবদানের জন্য ১ মার্চ বীমা দিবসে জাতীয় সম্মাননা ও এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩সহ আরো কয়েকটি অ্যাওয়ার্ড অর্জন করে।
উক্ত অর্জন নিয়ে ২১ মার্চ বেইলী রোড়স্থ অফিসার্স ক্লাবে সাফল্যের জাতীয় স্বীকৃতি উৎসবের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, কোম্পানীর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনসহ মঞ্চে কোম্পানীর পরিচালকবৃন্দ।