শিরোনাম:
আহমাদ ইসমাইল বন্ধনঃ লাইটিং শিল্পের ক্ষ্যাতিমান ব্যবসায়ী, পাশা লাইটিংয়ের স্বত্বাধীকারী, বৃহত্তর নোয়াখালী ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিকস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান শিল্পোদ্দ্যেক্তা ও বিইএ’র পরিচালক জলিল পাশা টিপু বৈদ্যুতিক ব্যবসায়ীদের স্বনামধন্য সংগঠন বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। দায়িত্ব প্রাপ্ত জলিল পাশা টিপু তার অনুভূতি ব্যাক্ত করেন এভাবেই - দায়িত্ব মানুষ কে তার সাংগঠনিক প্রতিভাকে বিকশিত করার সুযোগ করে দেয় এবং তিনি আশা প্রকাশ করেন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাবেন।
বৃহত্তর নোয়াখালী ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স সমবায় সমিতির সভাপতি ও বিইএ’র পরিচালক ইসমাইল চৌধুরী বাদল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল এক বিবৃতিতে জনাব পাশার দায়িত্বে সন্তোষ প্রকাশ করেন এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।