শিরোনাম:
পরিবর্তিত বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে নানা চিত্র ও আল্পনা শোভা পাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের প্রতীকী চিত্র ও নৈতিকতার উক্তি দিয়ে শিক্ষার্থীরা এসব আঁকছে। এতে সহযোগিতায় এগিয়ে আসে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে ১৩ আগস্ট ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ও ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীদের রং ও রং-তুলিসহ নানা দ্রব্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের মাঝে রং ও রং-তুলি হস্তান্তর করেন
ন্যাশনাল লাইফের এসইভিপি মোঃ এনামুল হক, ভিপি বখতিয়ার উদ্দিন, ডিভিপি জিয়াউর রহমান, জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ সিনিয়র কর্মকর্তারাবৃন্দ।