শিরোনাম:

চাঁদপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক আগস্ট ০৮, ২০২৫


বিশেষ প্রতিবেদক: চাঁদপুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর উদ্যোগে বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।। ৬ আগস্ট চাঁদপুরের স্থানীয় একটি পার্কে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন গ্রাহকদের মধ্যে বীমা দাবী বাবদ ৭৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

চাঁদপুর এরিয়ার পালাখাল জোনের জেনারেল ম্যানেজার মোঃ নাছির আহম্মেদ এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এরিয়া প্রধান ভাইস প্রেসিডেন্ট  মোঃ শামীম খান ও চান্দিনা মনিটরিং এরিয়া ইনচার্জ ডিভিপি এ কে এম মিজানুর রহমান মজুমদার। সভায় জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশনেন।  
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন,যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। ন্যাশনাল লাইফ সততার সাথে এ কাজটি করে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লাইফ সর্বোচ্চ দাবী পরিশোধের জন্য পরপর দু’বার রাস্ট্রীয় সম্মাননা লাভ করে। পরে তিনি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।