শিরোনাম:

গোষ্ঠী তাকাফুল মৃত্যুদাবির চেক প্রদান করল বেঙ্গল ইসলামি লাইফ

অর্থ ভিশন নভেম্বর ২১, ২০২৪


বেঙ্গল ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড সম্প্রতি সাউথ এশিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের গোষ্ঠী তাকাফুল চুক্তির মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে। সাউথ এশিয়া ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: এমদাদুল হকের অকাল মৃত্যুতে মৃত্যুদাবি বাবদ ১১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
রাজধানীর কাকরাইলে সাউথ এশিয়া ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলমের নিকট হতে মৃত্যুদাবির চেকটি গ্রহণ করেন সাউথ এশিয়া ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী।
এসময় বেঙ্গল ইসলামি লাইফ পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মো: হুমায়ুন কবির, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, করপোরেট বিজনেস বিভাগের প্রধান মো: মাজহারুল ইসলাম রানা এবং দাবি বিভাগের প্রধান মো: আনিসুর রহমান সুমন
সাউথ এশিয়া ইনস্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: বাকির মুর্শিদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো: আনোয়ার হোসেন, অবলিখন বিভাগের প্রধান মো: মাহফুজুর রহমান সহ ঢাকা বিভাগের বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজারগণ।