শিরোনাম:

খুলনা থেকে ২ হাজার ৪১৫ কোটি টাকার মাছ রফতানি

নিজস্ব রিপোর্ট আগস্ট ৩১, ২০২১


২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে ৩৩ হাজার ৭২৭ টন মাছ বিদেশে রফতানির বিপরীতে দুই হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

সভায় জানানো হয়, খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার ৫৪৯ টন মাছ উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় জেলায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি মাছ উৎপাদন হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।