শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী কুমিল্লায় ১৬কোটি ৭২ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ২৬ অক্টোবর কুমিল্লা নুরজাহান হোটেলে আয়োজিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। কোম্পানীর কুমিল্লা এরিয়া প্রধান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাসেম, চাঁদপুর এরিয়া প্রধান মতিয়র রহমান, জনবীমা এরিয়া প্রধান মোঃ হেলাল আহমেদ ও ডিভিপি মোঃ শামীম খান। এতে কুমিল্লা এরিয়ার জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুমিল্লা এরিয়ার ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের দাবী পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করে থাকে। মহামারী করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবীর চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পেয়েছে, ফলে ন্যাশনাল লাইফের ভালো হচ্ছে। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা কর্মকৌশল প্রদান করেন।