শিরোনাম:
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেছেন, বীমা দাবি পরিশোধ না করলে কোনো কোম্পানীর পক্ষেই গ্রাহকের আস্থায় পৌছানো সম্ভব নয়। যে কোম্পানী যত বেশী দাবী পরিশোধ করবে, সে কোম্পানীর ব্যবসা তত বেশী হবে। তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফে বীমা দাবীর টাকা এক ঘন্টার মধ্যে গ্রাহককে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর অডিটোরিয়ামে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে “বীমা কোম্পানীর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ শীর্ষক ” আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনাব কাজিম উদ্দিন আরো বলেন, বীমা খাতের সঠিত তথ্য গ্রাহকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে। কিন্ত তার আগে এ খাতের বিভিন্ন দিক সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা আবশ্যক। একমাত্র প্রশিক্ষনের মাধ্যমেই তা করা সম্ভব।
প্রতিষ্ঠার পর থেকে ন্যাশনাল লাইফ এ পর্যন্ত ৬১ লাখ গ্রাহককে বীমা সেবার আওতায় আনতে সক্ষম হয়েছে। সর্বমোট প্রিমিয়াম আয় করেছে ১৬,০১৯ কোটি টাকা, কোম্পানীর লাইফ ফান্ডের পরিমাণ ৪৯৩০ কোটি টাকা ও বিনিয়োগ ৫০৩৬ কোটি টাকা রয়েছে বলে জানান কাজিম উদ্দিন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এ ইউসুফ আলী। এতে আইআরএফ সভাপতি গাযী আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনসহ ৩৫ জন সদস্য অংশ গ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানে বীমা কোম্পানীর আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।