শিরোনাম:
নিজস্ব রিপোর্টঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানী ইস্টল্যান্ড ইনস্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উদ্যোক্তা মোঃ হান্নান উপহার হিসেবে তার স্ত্রী আফিফা হান্নানকে (সাধারণ শেয়ারহোল্ডার) ৪৬ হাজার ৫৯৩টি শেয়ারের মালিকানা হস্তান্তর করেছেন। স্টক এক্সচেঞ্জের লেনদেনের বাইরে এ শেয়ার হস্তান্তর করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দেন।